Fanush (ফানুস) Bangla Song Lyrics By Arman Alif


শিরোনাম: ফানুস (Fanush)
শিল্পী: আরমান আলিফ
কথা ও সুর: আরমান আলিফ
.................................................................

[বন্ধু আমার পরের তরে, মন বান্ধিলো হায়
আমি কি করে ফিরাইবো তারে আমার অন্তরায়
কার হাতে সেই নাটাই সুতো, ঘুড়িটা আজ কার
আমার আকাশ শূন্য ভীষণ, মেঘময় মায়ায়] (২বার)

তুমি না হয় তোমার মতো হারায় গেলা রে
এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে
তুমি স্বপ্নের ঘোরে আর আইসো না রে সোনা রে
ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে

[উইড়া গেল রে...
সে উইড়া গেল রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়ারে
ওরে রংবেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে] (২বার)

এ এ এ এ এ এ এ এ এ এ এ

আজ আমি রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই
আমি কার কেবা আমার হিসাব রে মেলায়
চাইলেই কি তোমার মত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়া আমার আইজো কমে নাই

ওরে রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই
আমি কার কেবা আমার হিসাব রে মেলায়
চাইলেই কি তোমার মত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়া আমার আইজো কমে নাই

তুমি আজ সাজতে বসো কে আসবে বলে
তোমার আয়নাটা কি ভাবায় আমায় তুমি তাকালে হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খোঁজ নাই একদিন খুজবে ঠিকই দেখবে সেদিন এই আমি আর নাই

[উইড়া গেল রে...
সে উইড়া গেল রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়ারে
ওরে রংবেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে](২বার)

এ এ এ এ এ এ এ এ এ এ এ

[যেদিন ইনস্টাগ্রামে কমায় ছিলা একটা ফলোয়ার সেদিন থেকে হাসি মুখের ছবি নাই আমার
তোমার ফেসবুকের ওই কভার টা তে হাসি মুখটা কার আমার হাসি কেড়ে তুমি সুখেতে ছারখার](২বার)

আজো লাভ রিয়েক্টে খুজো কি আর আমার আইডিটা নাকি ব্লক লিস্টে মানায় আমার নষ্ট প্রোফাইলটা
তুমি রেগে গেলে রাগ ভাঙাতে গান শোনায় কে?
শুধু ‌আমি একজন যে তোমাকে ভালোবেসেছে......

[উইড়া গেল রে...
সে উইড়া গেল রে
যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুস হইয়ারে
ওরে রংবেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে](২বার)



Comments

Popular posts from this blog

Thakti jodi tui roj amar akashe lyrics | থাকতি যদি তুই রোজ আমার আকাশে লিরিক্স

স্রোতস্বিনী লিরিক্স | Srotoshinni Lyrics In Bangla - Encore

সরলতার প্রতিমা লিরিক্স | Shorolotar Protima Lyrics - Khalid | তুমি আমার চোখে সরলতার প্রতিমা লিরিক্স