Boner Pakhi Hoyna Moner Lyrics by Akash Mahmud | বনের পাখি হয়না মনের লিরিক্স
Boner Pakhi Hoyna Moner | বনের পাখি হয়না মনের
Singer: Akash Mahmud/আকাশ মাহমুদ
Tune & Music: Ahmed Sajeeb
Lyric: R A Ashraful
একটা জংলার পাখি পোইষা ছিলাম,
আমার বুকের ঘরে
আদর সোহাগ ভালোবাসা,
দিলাম যতন করে
মানলোনা পোষ বেইমান পাখি,
মানলোনা পোষ বেইমান পাখি
কইরা গেলো পর
পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর
হাইরে, পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর
[ বনের পাখি হয়না মনের,
ছিলোনা জানা
জানলে আমি দিতাম না মন,
তারে ষোলো আনা ] ২বার
ফাঁকি দিয়া গেলো পাখি,
ফাঁকি দিয়া গেলো পাখি
ভাংগিয়া অন্তর
পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর
হাইরে, পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর
[ কোথায় গেলে পাবো বলো,
বেইমান পাখির দেখা
দেশ বিদেশে খুঁইজা বেড়ায়,
কান্দি আমি একা ] ২বার
এমন কইরা জ্বলবো পুড়বো,
এমন কইরা জ্বলবো পুড়বো
সারা জনম ভর
পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর
হাইরে, পাখি আমার সুখেই আছে,
বাইন্ধা নতুন ঘর

Comments
Post a Comment