Mon Kharaper Din Lyrics Bangla Song | মন খারাপের দিন লিরিক্স | Sabbir Nasir | Tarun Munshi
মন খারাপের দিন
কন্ঠঃ সাব্বির নাসির
কথাঃ সুহৃদ সুফিয়ান
সুর ও সংগীতঃ তরুণ মুন্সী
গানের কথাঃ
আজকে তোমার মন খারাপের দিন
অন্যদিকে আমারও তো দুঃখ অন্তহীন।
আজ দু’জনার দুই হৃদয়ে
যে শুন্যতা যাচ্ছে বয়ে-
খুব সহজে সে শুন্যতা হবেনা বিলীন।
আজকে তোমার মন খারাপের দিন
অন্যদিকে আমারও তো দুঃখ অন্তহীন।
তোমার-আমার কষ্টগুলো একই রকম প্রায়
একফোঁটা জল লেগেই থাকে ঠোঁটের কিনারায়।
তুমি তো নেই আমার কাছে
আমিও নেই তোমার পাশে-
ভালোবাসার কাছে আজো জমলো না তো ঋণ।
আজকে তোমার মন খারাপের দিন
অন্যদিকে আমারও তো দুঃখ অন্তহীন।
কাছাকাছি, আবার দূরে, তোমার-আমার পথ
যায় যে মিলে, আবার অমিল, তোমার-আমার মত।
তোমার দিকে হাত বাড়িয়ে
বিষন্নতার মেঘ তাড়িয়ে-
তুমুল কান্না প্রকাশ করা এখনো কঠিন।
আজকে তোমার মন খারাপের দিন
অন্যদিকে আমারও তো দুঃখ অন্তহীন।

Comments
Post a Comment