Bhabte Parchina (ভাবতে পারছিনা) Lyrics by Mahtim Shakib | বাংলা গানের লিরিক্স | Bangla New Song 2022
ভাবতে পারছিনা গানটি গেয়েছেন মাহতিম সাকিব, এই গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন - শোভন রায়। গানটি প্রকাশিত হয়েছে - প্রোটিউন ইউটিউব চ্যানেলে।
Bhabte Parchina Song's Informations
গানের নাম- ভাবতে পারছিনা
গানের কণ্ঠশিল্পী- মাহতিম সাকিব
গানটির সুরকার- শোভন রায়
গানটির গীতিকার- প্রসেনজিৎ ওঝা
গানের প্রকাশের তারিখ - 25 আগস্ট 2022
গানটি প্রোটিউন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে
Bhabte Parchina (ভাবতে পারছিনা) Lyrics by Mahtim Shakib
"ভাবতে পারছিনা" গানের সম্পূর্ণ লিরিক্স
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা।
তোর স্মৃতির সমুদ্দুর
কি করে থাকবো ভুলে বল
যেভাবে আছিস মিশে
আমাতে হয়ে কাদাঁ মাটি জল।
এই চোখে মেঘ মল্লার
বর্ষা আঁকছে রোজ
কদমের ডালে বৃষ্টির ফোঁটা
তোকেই করছে খোঁজ।
এই চোখে মেঘ মল্লার
বর্ষা আঁকছে রোজ
কদমের ডালে বৃষ্টির ফোঁটা
তোকেই করছে খোঁজ।
তোর বকুলের গন্ধের পথ ধরে হাঁটি
হোক উঁচু নিচু সমতল।
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা।
এই হৃদয়ের অলিন্দে
স্বপ্ন থাকে জেগে
তোর আদরে মাখা খুনসুটি
যেন সময়ে আছে লেগে।
এই হৃদয়ের অলিন্দে
স্বপ্ন থাকে জেগে
তোর আদরে মাখা খুনসুটি
যেন সময়ে আছে লেগে।
তোর সম্মোহনের টানে ভুলে দিন রাত
তোর কথাই বলছি অনর্গল।
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা
ভাবতে পারছিনা তুই আমার কেউনা
মানতে পারছিনা তোর সাথে দেখা হবেনা।
আমরা আশাবাদী যে ভাবতে পারছিনা তুই আমার কেউনা এই গানের লিরিক্সটি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন ও জনপ্রিয় গানের লিরিক্স নিয়ে হাজির হতে। এছাড়া প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

Comments
Post a Comment