Ei Obelay Tomari Akashe Lyrics In Bengali ( এই অবেলায় লিরিক্স ) Shironamhin Band Song | Shironamhin Ei Obelay lyrics
গানঃ এই ওবেলায়
ব্যান্ড: শিরোনামহীন
গায়কঃ শেখ ইশতিয়াক
সুরঃ কাজী আহমদ শাফিন
কথাঃ জিয়াউর রহমান
সাউন্ড ইঞ্জিনিয়ারঃ শফিকুল ইসলাম
পরিচালনাঃ মীর শরিফুল করিম শ্রাবণ
DOP: সাকিব নিলয়
সম্পাদনা ও কালার গ্রেডিং: মোস্তফা প্রকাশ
ব্যান্ড সদস্য: জিয়াউর রহমান, কাজী আহমদ শাফিন, দিয়াত খান
সাইমন চৌধুরী
এই অবেলায় গানের লিরিক্স - শিরোনামহীন
এই অবেলায়, তোমারি আকাশে
নিরব আপোষে, ভেসে যায়
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়
কেউ কোথাও ভালো নেই যেন সেই
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়
সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ
কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়
তবুও নির্বাসন বাসর সাজিয়ে
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়
ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই
এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
ভেসে যায়
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়

Comments
Post a Comment