Dolil Song Lyrics | দলিল লিরিক্স | Shiekh Sadi | Shamran | Remo | Bangla Folk Song
Dolil | দলিল
Dolil is a Bengali folk song sung by Shiekh Sadi, written by Shamran and produced by Remo Biplob. This song is a story about heartbreak about a woman who fails to keep promises that she makes.
Dolil ( দলিল ) Song Overview:
- Singer: Shiekh Sadi
- Lyrics & Tune: Shamran Ahmed Milon
- Music: Remo Biplob
- DOP: Helal Khan Irish
- Makeup: Rajon Zx
- Edit: Rejaul Raju
- Directed by Sohel Raaz
মুখের কথা বিশ্বাস কইরা
করলাম না দলিল
আমার সনে ভাব জমাইয়া
কারে দিলা দিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
ছলে কলে প্রেম শিখাইয়া
দিয়াছো উড়াল
কলিজাতে মাইরা গেলা
ধারালো কোড়াল
জন্মের তরে বুকে দিলা
কষ্ট নামের সীল
জন্মের তরে বুকে দিলা
কষ্ট নামের সীল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
অন্তরেতে বিষ রাখিয়া
মুখে মধুর ভাব
বুঝতে আমার হইলো দেরি
এই তোমার স্বভাব
অন্তরেতে বিষ রাখিয়া
মুখে মধুর ভাব
বুঝতে আমার হইলো দেরি
এই তোমার স্বভাব
সুকৌশলে ভাংলা তুমি
মনেরও মঞ্জিল
সুকৌশলে ভাংলা তুমি
মনেরও মঞ্জিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
আশায় আশায় বুক বান্ধিয়া
হইয়াছি নইরাশ
মন জমিনে এখন শুধু
করি দূঃখের চাষ
সামরানে কই প্রেম দোয়ারে
দিয়া দিছি খিল
সামরানে কই প্রেম দোয়ারে
দিয়া দিছি খিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল

Comments
Post a Comment