Lasher Ghore Lyrics ( লাশের ঘরে লিরিক্স ) Jesan Ovi || Koborer Bashinda | Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স
Lasher Ghore Song Overview
- Song Name : Lasher Ghore ( লাশের ঘরে )
- Singer : Jesan Ovi
- Lyrics : Tanveer Ahmed Zahid
- Tune : Jesan Ovi
Lasher Ghore Lyrics in Bengali - Jesan Ovi
আমি দূঃখ দেখায় কারে হায়
পরাণ যায় গো ফাটিয়া
আমার কলিজাটা রাইখা দিছে
লাশের ঘরে কাটিয়া
আমি কান্দি না গো ঘুমের ঘরে
কি হবে আর কান্দিয়া
আমার সোনার দেহ জোড়া দিছে
সুই সুতাতে বান্ধিয়া
ও নাইরে স্বজন নাইরে আপন
কে দিবে এই লাশের দাফন
আমার মানুষ আমায় ভুইলা
ঘুমায় অন্য বুকে
নিঃশ্ব আমি কপাল পোড়া
দেহ আমার প্রেমের মরা
পাথর জমা কষ্ট মনে
বলে বুঝাই কাকে?
তোরা কেরে আছিস মানুষ জনরে
খবর দে জানাজাতে
আমার ছিন্নভিন্ন শরীরটারে
কবর দে গোরস্তানে
আমি দুদিন আগেও জ্যেন্ত ছিলাম
দেহ ছিলো জিন্দা
আমার বন্ধু আমায় বানায় দিছে
কবরের বাসিন্দা
আমার মনের মানুষ ভালোই আছে
অন্য কারো বাসরে
আমি করবো নাগো ক্ষমা তারে
দেখা হবে হাসরে
আমার মনের মানুষ ভালোই আছে
অন্য কারো বাসরে
আমি করবো নাগো ক্ষমা তারে
দেখা হবে হাসরে
কত ভালোবাসা দিয়া তারে
রাইখা ছিলাম আদরে
সবই নিলো বিনিময়ে
ব্যাথা দিলো অন্তরে
ও নাইরে স্বজন নাইরে আপন
কে দিবে এই লাশের দাফন
আমার মানুষ আমায় ভুইলা
ঘুমায় অন্য বুকে
নিঃশ্ব আমি কপাল পোড়া
দেহ আমার প্রেমের মরা
পাথর জমা কষ্ট মনে
বলে বুঝাই কাকে?
তোরা কেরে আছিস মানুষ জনরে
খবর দে জানাজাতে
আমার ছিন্নভিন্ন শরীরটারে
কবর দে গোরস্তানে
আমি দুদিন আগেও জ্যেন্ত ছিলাম
দেহ ছিলো জিন্দা
আমার বন্ধু আমায় বানায় দিছে
কবরের বাসিন্দা

Comments
Post a Comment